UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

উপকূলীয় অঞ্চলে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ‘উপকূলীয় অঞ্চলে জান-মাল রক্ষায় স্থায়ী-টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই’ বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মে) সিপিবি কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইউসিএলবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, কাজী দেলোয়ার হোসেন, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন জেলা সদস্য সচিব মারুফ গাজী, জেলা সদস্য আল আমিন শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যখনি দেশে কোনও ঝড়-জলোচ্ছ্বাস হয় তখনই উপকূলীয় অঞ্চলে দেখা দেয় চরম দুঃখ-দুর্দশা। তাদের জীবন-জীবিকার ওপর নেমে আসে মারাত্মক বিপর্যয়। বেড়িবাঁধ ভেঙ্গে ঘর-বাড়ি, ফসলী জমি তলিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ধন-সম্পদ, গবাদি পশুসহ বিভিন্ন ধরনের প্রাণি। এই দুর্যোগকালীন প্রশাসনের কিছু তৎপরতা লক্ষ্য করা যায়। কিন্তু অবস্থার কোনও মৌলিক পরিবর্তন হয় না। বক্তারা তাই ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলের মানুষদের এই চলমান দুঃখ-দুর্দশা থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হচ্ছে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, প্লাবিত অঞ্চলে সুপেয় পানির সরবরাহের নিশ্চিতকরণ, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে গতিশীল সংস্থা গঠন, পরিবেশ বিধ্বংসী সকল প্রকল্প বাতিল করে সুন্দরবনকে রক্ষা করা, লবণ-পানির ঘের বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও স্থায়ীভাবে রেশনিংয়ের ব্যবস্থার প্রবর্তন করার দাবি জানান।

(ঊষার আলো-এমএনএস)