খবর বিজ্ঞপ্তি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শোষন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।
তিনি উদাহরণ টেনে বলেন, ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। তেমনি গাইবান্ধায় সাঁওতালদের উপর অমানুষিক হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা, অগ্নি সংযোগ হয়েছে, ব্রাক্ষ্মনবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।
তিনি বলেন, হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমরা আজ বছরের পর বছর কারাগারে বিনাবিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর যুবদল আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যুবদলের সাবেক সভাপতি আলাল আরও বলেন, শহীদ জিয়ার হাতে গড় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আজ বছরের পর বছর গণতন্ত্রের জন্য লড়াই করছে। তারা রাজপথে অতন্ত্র পাহারায় আছে। তারা আ’লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনো সাজানো-পাতানো নির্বাচন হতে দেবে না। এ প্রসঙ্গে আ’লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মার খেতে খেতে আপনাদের শক্তি ক্ষয় করছি। আপনাদের শক্তি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং তার সমুচিত জবাব দেবে। বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। এজন্য বিএনপি চায় শেখ হাসিনা আজীবন বেঁচে থাকুন। তিনি পরবর্তীতে দেখতে পারবেন কার শাসন আমল কেমন ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেহুলার বাসর ঘরে ছিদ্র করে সাপ ঢুকতে পারে, আবার শেখ হাসিনার সরকারের সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, নেত্রীর সঙ্গে দেখা করতে চাই এবং বলতে চাই আ’লীগের মধ্যে কারা কারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এসব কিসের আলামত? এজন্য একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এসব রহস্য উদঘাটন করে বিচারের ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকুন।
প্রধান বক্তার বক্তৃতায় যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না বলেছেন, সরকারের পতন আন্দোলনের জন্যে সারাদেশের যুবসমাজ তথা যুবদলই যথেষ্ট। অপেক্ষা শুধু আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের। সর্বক্ষেত্রে ব্যর্থ লুটপাট জুলুমবাজ আওয়ামীলীগের পতন ঘটিয়ে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই যুবদলের মূল লক্ষ্য।
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও জেলা যুবদলের সাবেক সভাপিত মনিরুজ্জামান মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সদ্য কারামুক্ত হওয়া তৃণমূল নেতাদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনার পূর্বেই শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণসুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া কারান্তরীণ থাকাবস্থায় মৃত যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারীর নবজাতকের কবরজিয়ারত, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সাদী, নগর যুবদলের কাজী নেহিবুল হাসান, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, জাহিদুর রহমান রিপন, সাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদীন সাগর, মোল্লা সোহেল, আসাদুজ্জামান আসাদ, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন, মাহাবুব হোসেন বাবুল, খান ইমরান আহমেদ, হারুন অর রশিদ মাসুম, জাকির মুন্সী, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সাইফুল ইসলাম, এমএম জসিম, ইমরান হোসেন মোল্লা, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহিন, গোলাম জুলকার নাইন, মাহাবুবুর রহমান, খোরশেদ জাহান রানা, আলমগির কবির খান, রাজিব তালুকদার, মিজানুর রহমান বাবু, মহিবুল্লাহ, শরিফুল ইসলাম অসিম, বজলুর রশিদ রাজা, ইয়াসির আরাফাত, সোহেল রানা, শাহরিয়ার সাদী, শরিফুল ইসলাম বাদলসহ সকল ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিকালে ১৮নং ও ৩১নং ওয়ার্ড যুবদলের নেতৃত্বে হতদরিদ্র ও এতিমখানায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
