UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

একদিনে করোনায় রামেক হাসপাতালের ১২ জনের মৃত্যু

ঊষার আলো
মে ৩০, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১ দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।
২৯ মে শনিবার সকাল ৮টা থেকে আজ ৩০ মে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার ভিতরে তাঁদের মৃত্যু হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন, মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর ২ জনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী। বাকি ১ জনের বাড়ি নাটোর। মারা যাওয়া ১২ জনের মধ্যে গোদাগাড়ীর ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করোনা পজিটিভ ছিল। বাকিরা ভর্তি ছিল করোনার উপসর্গ নিয়ে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৯ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ৭৪ জন ছিল করোনা পজিটিভ। বাকিরা আসে করোনা উপসর্গ নিয়ে। রোগীদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জের।
উল্লেখ্য, সীমান্ত সংলগ্ন জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এরপর থেকেই এ জেলায় করোনার সংক্রমণ বেড়ে গেছে। বেড়ছে মৃত্যুর সংখ্যাও।

(ঊষার আলো- এম.এইচ)