UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এক দিন পরেই শেয়ারবাজারে আবারও সূচকের উত্থান

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাত্র এক দিন পরেই আবারও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার (১৯ মে) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাড়িয়েছে ৪৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে হয়েছে ১৫৮ পয়েন্ট।

ডিএসইতে সূচকের সাথে লেনদেনও গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। আজকে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৯৯ কোটি টাকার। এটি ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৭ জানুয়ারিতে ডিএসইতে দুই হাজার ৩৮৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকালকে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৭২০ কোটি টাকা। টানা ৮ কার্যদিবস পর গতকাল মঙ্গলবার (১৮ মে) শেয়ারবাজারে সূচক নিচে নামে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমে ১১ পয়েন্ট এবং সিএসইতে সার্বিক সূচক কমে ২৮ পয়েন্ট। কিন্তু আজ আবারও সূচক বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধি পাওয়া শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো: প্রভাতি ইনস্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, সাউথ ইস্ট ব্যাংক, দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফয়েস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক, ইজেনারেশন লিমিটেড এবং প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্স।

(ঊষার আলো-এফএসপি)