UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

ঊষার আলো
মে ২৮, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এ সিলেবাস অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ১৮০ দিন পাঠদান শেষে।
আজ ২৮ মে শুক্রবার সকালে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।
এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরই সিলেবাস ২টি প্রকাশ করল ঢাকা বোর্ড।
শিক্ষামন্ত্রী বলেছিলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়।

(ঊষার আলো- এম.এইচ)