ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারির কারণে সরকার চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। কিন্তু এই এক সপ্তাহ ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।
গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী জানা যায়, ব্যাংক লেনদেন বেলা ২টা পর্যন্ত চলবে। তারপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য ব্যাংক বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। আজ সোমবার (১৭ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য সকল নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
(ঊষার আলো-এফএসপি)
