খুলনায় দুইটি এক হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মো. সোহান শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহান শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. কাবিল শেখ এবং মায়ের নাম মোসা. শাহিনারা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঊআ-মোচৌ
