UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ওম্যাক্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চিরকুটের সুমি

ঊষার আলো
অক্টোবর ৬, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিউজিক কনফারেন্স ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপোতে (ওম্যাক্স) বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন ব্যান্ড চিরকুটের শারমীন সুলতানা সুমি।

কণ্ঠশিল্পী সুমি জানান, ‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম আমরা। আর উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছিলেন। তিনি এ বছর ওম‌্যাক্স ২১-এর জুরি সদস্য। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।’

এবারের আসর সারা বিশ্বের মিউজিক প্রফেশনালদের নিয়ে আগামী ২৭ অক্টোবর পর্তুগালের পোর্তোতে শুরু হবে।

সুমি আগামী ২৬ অক্টোবর ওম্যাক্সে অংশ নিতে পোর্তোতে পৌঁছাবেন। এবার ৯০টি দেশের মোট ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার এই কনফারেন্সে অংশ নেবেন।  ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই মিউজিক এক্সপো।

(ঊষার আলো-এফএসপি)