ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা পার্টির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর বাদামতলা মোড়ে মাহিন্দ্রের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র উল্টে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি গিলাতলাস্থ নিজ বাড়িতে অবস্থান করছেন। সকালে তিনি তাঁর পুত্র-কন্যাকে স্কুল থেকে আনার জন্য মাহিন্দ্রতে রওনা হয়েছিলেন।
এদিকে কমরেড আব্দুস সাত্তার মোল্লা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় গভীর উদ্বেগ ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑখুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি শ্রমিকনেতা আমিরুল সরদার, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সহ-সভাপতি প্রভাষক গৌতম কুমার কু-ু, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক এজাজ সরদার প্রমুখ।
