UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ১৩, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় দেশে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৩৬ জন। রোববার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,  এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৮ জনে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ২৬ হাজার ৯২২ জন। ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২.৯৯ শতাংশ।

(ঊষার আলো-আরএম)