UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনায় সাংবাদিক মারা গেলে ১০ লাখ’ পাবে পরিবার

ঊষার আলো
মে ৩১, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে কোনো সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তিনি আজ সোমবার এ ঘোষণা দিয়েছে।
জানা যায়, হিন্দি সাংবাদিকতা দিবস উপলক্ষে রাজ্যের সাংবাদিকদের সামনে বক্তব্য দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ সময়ে যোগি আদিত্যনাথ বলেছেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা আক্রান্তের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছে তারা।
করোনায় অন্যান্য অনেক পেশার মানুষের মতো সাংবাদিকরাও মারা যাচ্ছে। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আদিত্যনাথ।

(ঊষার আলো- এম.এইচ)