UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত হয়ে কঙ্গনা বললেন ‘এটা এমন কিছুই নয়’

ঊষার আলো
মে ৮, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে যাওয়ার আগেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে কঙ্গনার। শনিবার নিজেই ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন তিনি।
কঙ্গনা বলেছেন, ‘বেশ কয়েকদিন ধরেই দুর্বলতা অনুভব করছিলাম। আমার চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে যাওয়ার আগে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলাম। আর আজ রিপোর্ট পজিটিভ এসেছে।’ কঙ্গনা আরো লিখেছে, ‘আমি তো জানতামই না ভাইরাসটা আমার শরীরে রয়েছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব।’ ‘এটা এমন কিছুই নয়। একটা সাধারণ ফ্লু। তাই আপনারা যত ভয় করবেন, এটা আপনাদের তত ভয় পাওয়াবে।’ সংবাদমাধ্যম এই ভাইরাস নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে বলেও মত কঙ্গনার।
এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে বিতর্কিত এই অভিনেত্রী। করোনাভাইরাসকে অযথা হাইলাইট করার জন্যই মানুষ আতঙ্কিত হচ্ছে বলে মন্তব্য তার।

(ঊষার আলো- এম. এইচ)