UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কসবায় পিকআপ ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঊষার আলো
জুন ১৮, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে পিকআপ ভ্যানের চাপায় মো. মোস্তফা কামাল (৫০) নামের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছে।
গতকাল ১৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কালামুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের হাজি আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিল।
পুলিশ বলেছেন, বৃহস্পতিবার রাতে কালামুড়িয়া নামক স্থানে দায়িত্ব পালন করছিলেন গোলাম মোস্তফা। এ সমযে় ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময়ে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মির্জা মোহাম্মদ সাঈদ বলেন, নিহত পুলিশ সদস্যের মাথা ও পায়ের আঘাত গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)