ঊষার আলো ডেস্ক : কাঠবাদামে রয়েছে অনেক গুণাগুণ। ভিটামিন ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে।
অনেকেই কাঠবাদাম ভিজিয়ে খান। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে পাওয়া যায় অতিরিক্ত উপকার।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তাই বলছে।
বেশি গুণ: কাঠবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এটি ভিজিয়ে রাখলে।
সহজে হজম হয়: গবেষণায় দেখা যায়, কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম আরও সহজে হজম হয়। খুব সহজেই পেটে গিয়ে ভেঙে যায়। হজমের সহায়ক উৎসচেকগুলোও কাজ করতে পারে বেশ সহজে।
ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায়: কাঠবাদাম ফাইটিক অ্যাসিড নামক একটি উপাদান থাকে। শরীর কাঠবাদামের জিঙ্ক ও আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে থাকে। ফলে এই দু’পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না। কাঠবাদাম ভিজিয়ে রাখলে তা হতে এই ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ আরও বাড়ে।
ওজন কমাতে সাহায্য করে: কাঠবাদাম ভিজিয়ে রাখলে এ থেকে লাইপেস নামক এক উপাদান নির্গত হয়। সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। যার ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না।
(ঊষার আলো-এফএসপি)
