UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) ২টা ৪০ মিনিটে রোজিনাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। রোজিনাকে কারাগারের ভেতরে নেওয়া হয়েছে। এছাড়াও রোজিনা ইসলামের জন্য কাপড়সহ অন্যান্য জিনিস স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নিদেশ দেন। ২০মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টায় রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। সেসময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়।

(ঊষার আলো-আরএম)