UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে অমর একুশে হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 

koushikkln
মার্চ ২৮, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অমর একুশে হলের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ সোমবার বিকালে অমর একুশে হলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অমর একুশে হলের প্রফেসর এ.এন.এম. এনামুল কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ ।

এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে অমর একুশে হলের সহকারী প্রভোস্ট মোঃ আরিফুল ইসলাম খন্দকার, মোঃ অনিক হাসান, সোমনাথ সোমদ্দার ও মোঃ মেহরাব হোসেন সহ  বিশ্ববিদ্যালয়ের   অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।