UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে কর্মকর্তাদের চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

pial
জুন ২৯, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চার দিনব্যাপী প্রশিক্ষণের কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মুঃ বিল্লাল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম।

উল্লেখ্য, ২৬ জুন থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ‘প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার অর্জনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণের ভূমিকা’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

(ঊষার আলো-এফএসপি)