UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নারের উদ্বোধন

koushikkln
মার্চ ২১, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে “ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার” এর উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, ডেপুটি লাইব্রেরীয়ান মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অন্যান্য পরিচালক ও লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুয়েট লাইব্রেরীর নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, “ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার” এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংক্রান্ত সকল তথ্য ও প্রস্তুতি গ্রহনের সুযোগ পাবেন।