UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

ঊষার আলো
মে ৪, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

মঙ্গলবার(৪ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই বিক্রেতা গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোনাডাঙ্গা   দারুল আমান মহল্লা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ দুলাল হোসেন(২৮) এবং সোনাডাঙ্গা জব্বার সড়কের নূর ইসলামের ছেলে মাসুম সরদার(৩২)। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)