UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

ঊষার আলো
জুন ১২, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে কেএমপির খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ জুন) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪জনকে গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজু গাজী (৩৫), পারভেজ শিকদার (৪০), মোঃ সুমন ওরফে পটকা সুমন (২৬) ও রাহেলা বেগম (৬০)।

এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)