UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদেরে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।
শনিবার(১৯ জুন) কেএমপির সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর নয়াবাটি বাংলার মোড় এলাকার রিয়াজ মুন্সী(২২) ও রূপসা রাজাপুর গ্রামের মোঃ মাহাবুবুর রহমান ওরফে সোহাগ(৩৫)। এদেরকে খালিশপুর ও সোনাডাঙ্গা মডেল, থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের নিকট হতে ২৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)