UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

ঊষার আলো
আগস্ট ২৬, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
২৬ আগস্ট (বৃহস্পতিবার) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেফতার হয়েছে। আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা হাজী তমিজ উদ্দিন সড়কের মনসুরের ছেলে তরিকুল ইসলাম(২৮), সোনাডাঙ্গা আবাসিক ২য় ফেজের মৃত. মকবুনার রহমানের ছেলে শহিদুল ইসলাম(৩২) ও দৌলতপুর পাবলা এলাকার রতনের ছেলে মোঃ জাহিদ হাওলাদার(৩৫)। এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ৪২ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)