UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ আটক ৪

ঊষার আলো
সেপ্টেম্বর ২৫, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার অভিযানে ৭০ পিস ইয়াবা, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ বিক্রেতাকে আটক করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আনোয়ার হোসেন ওরফে বাবু(৩৫), মেহেদী হাসান মিহিদুল(২৮) এবং মোঃ বশির কাজী(৪৮) গ্রেফতার হয়েছে। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার কেএমপির সূত্র জানিয়েছে।

 

(ঊষার আলো-আরএম)