UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও টাকাসহ আটক ৬  

ঊষার আলো
আগস্ট ১১, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় ৬৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

বুধবার (১১আগস্ট) কেএমপি সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানে জামাল উদ্দিন(৬০), মোঃ জয়নাল আবেদিন লিমন(২১), মোঃ সাকিব হোসেন(২৮), মোঃ শামীম হোসেন(২৬), কিশোর অপরাধী মোঃ আবু জাফর সালেহ নাসিম(১৫) ও মোঃ হানিফ শেখ(৩৭) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এসময় এদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৬ হাজার টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)