UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৪

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ সাগর(২৪), রিনা বেগম(৪৫), মোঃ ইমদাদুল ইসলাম(৪১) এবং ময়না বেগম(৩২) নামে ৩ জনকে সোনডাঙ্গা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।