UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপির মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ১শ গ্রাম গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে শার্শা মহিষাডাঙ্গা মাঝেরপাড়া এলাকার রিপন হোসেনের স্ত্রী আসমা খাতুন(২০) ও খালিশপুর পোড়া মসজিদ রেল লাইন এলাকার মৃত: সোমেদ ফকিরের ছেলে মোরসেদ হোসেন বাবু(২৮) গ্রেফতার হয়েছে। এদেরকে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)