খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা জরুরি। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় মায়েদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে নগরীর ৫ নম্বর ওয়ার্ড অফিসে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপির অর্থায়নে এবং কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত এলএসইউপিসিবি প্রকল্পের আওতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দৌলতপুর থানার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে ৩০টি ডিম, ডাল ও ভোজ্যতেল বিতরণ করা হয়। পরে খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের ১৪৫টি পরিবারের মধ্যেও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তাবৃন্দ, সমাজসেবক, কমিউনিটি ভলেন্টিয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
