UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি কর্মচারি ইউনিয়নের নেতা সাইফুর রহমান চাকুরিচ্যুত

koushikkln
মার্চ ১০, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন কর্মচারি ইউনিয়নের নেতা সাইফুর রহমানকে সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। গত ৯ মার্চ কেসিসির সচিব মোঃ আজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে চাকুরি চ্যুৎ করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সাইফুর রহমান কেসিসির মাস্টার রোল শ্রমিক। সে কনজারভেন্সীর গ্যারেজ শাখায় কর্মরত ছিল। নগরীর ৪৬ নং খানজাহান আলী রোড কাকলীবাগ দ্বিতীয় গলির আনোয়ারা মঞ্জিলের বাসিন্দা শামসুদ্দোহা চৌধুরির মেয়ে শারমীন চৌধুরির নিকট থেকে নগদ অর্থ ধার নিয়ে তার ফেরৎ দেয়া নিয়ে নানা টালবাহানা করে। বিষয়টি ভুক্তভোগী মেয়রের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে কেসিসির ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়।
এদিকে তার চাকুরিচ্যুতির পর হতাশা ব্যক্ত করেছেন কেসিসি কর্মচারিরা। কারণ তাদের কল্যাণ তহবিলের টাকা তসরুপের অভিযোগে সাইফুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। ওই টাকা ফেরৎ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে কর্মচারিরা।