UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুরে ভেজাল বিরোধী অভিযানে দু’টি সেমাই কারখানাকে জরিমানা

ঊষার আলো
মে ৫, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর খালিশপুরে সেমাই কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। খালিশপুর বিআইডিসি রোডে ভূইয়া ফুড ইন্ডাসট্রিজে নোংরা, অস্বাস্থকর ও খোলা পরিবেশ সেমাই উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ১০ হাজার টাকা ও খালিশপুর বি আই ডিসি রোডে মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলে নোংরা, অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশ সেমাই উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পথচারিদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণ করা সহ মাইকিং করা হয়। একই সাথে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এমএনএস)