UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুবি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল 

koushikkln
এপ্রিল ৮, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা এবং খুলনায় একযোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকায় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এ আয়োজনের জন্য এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেখানে ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন। এসময় সংগঠনের উপদেষ্টা প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, সভাপতি মোঃ মনিরুল হাসান তুহিনসহ ঢাকায় কর্মরত এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক ইফতার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এ সময় ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, সদস্য প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ নাজমুস শাহদাতসহ অ্যালামনাই এর তিন শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।