UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুবি ইএস অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

koushikkln
এপ্রিল ১০, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথমবারের মত খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী  (৯ এপ্রিল) শনিবার বেলা ০৯টা থেকে বিকাল ০৫টা র্পযন্ত এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশনের রেজিস্টার্ড ভোটারগণ বাংলাদশেসহ পৃথবিীর বভিন্নি প্রান্ত থকেে অনলাইন ভোটিং ওয়েবসাইট ((http://www.kuesdaa.club/) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ইএস ডিসিপ্লিনের ২৩৬৫ নং রুমে নির্বাচন কমিশন স্ক্রিনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ রাখেন ।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশনের ৩০০ জন রেজিস্টারর্ড ভোটারের মধ্যে ২৮৩ জন ভোটার (৯৪.৩৩%) তাদের ভোট প্রদানের মাধ্যমে পছন্দের যোগ্য প্রার্থী বেছে নেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেন। এই নির্বাচনে ১৫টি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ ২৫ বছর পর এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিলো।

নির্বাচনে অংশগ্রহণকারী শরীফ মাহমুদ বলেন- এটা সত্যিই এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাইদের জন্য একটি মহত্বপূর্ন দিন ছিল! অভিনন্দন সকল ভোটারদের যারা প্রথম বারের মত অনুষ্ঠিত ইএসডি অ্যালামনাই এসোসিয়েশন এর নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আপনাদের অংশগ্রহণ ছাড়া, এমন একটি প্রানবন্ত— নির্বাচন আয়োজন করা সম্ভব ছিল না। নবনির্বাচিত ইএসডি অ্যালামনাই এসোসিয়েশন এর সকল সদস্যদের অভিনন্দন। এখন, গ্রাজুয়টেদরে কল্যাণে কাজ করার দায়িত্ব সবার। পরিশেষে, আমার আন্তরিক কৃতজ্ঞতা নির্বাচন কমিশন এর সদস্যদের প্রতি যারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইএসডি অ্যালামনাই এসোসিয়েশন গঠনের জন্য কাজ করেছেন এবং তাদের সময় উৎসর্গ করেছেন।

ইএস ডিসিপ্লিনের ফ্যাকাল্টি অ্যালামনাই সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ ভোটিং কার্যক্রম পর্যবেক্ষন করে বলেন- আজ সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোটদান হয়েছে। আমি মনে করি অনলাইন ভোটিং সিস্টেমে ভোট আয়োজন করাতে নির্বাচন স্বচ্ছ ও সহজ হয়েছে, যেকারনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রেজিস্টার্ড অ্যালামনাইগন তাদের পছন্দের প্রার্থীদেকে মূল্যবান ভোট প্রদান করতে পেরেছেন। আশা করি নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশন এর উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখবে।

নির্বাচনে ২৫ সদস্যরে কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন- সভাপতি পদে এম. আনোয়ার হোসেন; সাধারণ সম্পাদক পদে মোঃ এহসানুল হক শিপু; সহ-সভাপতি পদে (২ জন) মোঃ শিহাব উদ্দিন ও তানিয়া সুলতানা মিমি, সাংগঠনিক স¤পাদক পদে আলমগীর কবীর; অর্থ সম্পাদক পদে এনামুল হক; দপ্তর স¤পাদক পদে মোঃ সাইফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কৌশিক আহমেদ; লিয়াজো ও জনসংযোগ সম্পাদক মোঃ মাহফুজুল হক; ক্রীড়া স¤পাদক পদে মোঃ সাব্বির আহসান; সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর মুর্শিদী; পরিবেশ, দুর্যোগ ও সমাজসেবা সম্পাদক পদে মোঃ অদ্বিত শাহ দূর্জয়; তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে অনিমেষ গাইন; আইন বিষয়ক স¤পাদক পদে কানিজ ফাতেমা এবং নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিমা মুখার্জী নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সৌরভ কুমার মৈত্র (প্রান্ত), দেবাশীষ চক্রবর্ত্তী, মো: হাফিজুর রহমান শেখ, শুভ্রা মন্ডল, উম্মে সুমাইয়া, অনির্বান সাহা, মো: মনোয়ারুল ইসলাম তৌহিদ, আমিনুল হক কাওসার, মো: আশিকুর রহমান, সাকিব রহমান।
উল্লেখ্য এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ০৫ ব্যাচের অ্যালামনাই কল্লোল বিশ্বাস, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একই ব্যাচের সাইদুর রহমান এবং ০৬ ব্যাচের অ্যালামনাই ফারজানা আক্তার।