ঊষার আলো প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি (১৭) নামে এক যুবকের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৫ জুন ওই হাসপাতালে মেডিসিন ৭-৮ ওয়ার্ডে ভর্তি হয়। রোববার (২৭ জুন) তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের সূত্র থেকে জানা যায়, গত ২৫ জুন যশোরের মনিরামপুরের মদনপুর এলাকার বাসিন্দা গোবিন্দের পুত্র রবি হাসপাতালে ভর্তি হন। এ সময় চিকিৎসকরা তার ডেঙ্গুর ছিমটম দেখে তাকে ডেঙ্গুর পরীক্ষা করতে দেন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে।
(ঊষার আলো-এমএনএস)
