UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন-পুলিশের যৌথ মহড়া

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ মহড়া পরিচালনা করেছে জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার আওতায় নতুন বাজার, রূপসা ট্রাফিক মোড়, টুটপাড়া, জিন্নাপাড়া, হঠাৎবাজার, লবণচরা ৬০ ফিট, নিরালা, ময়লাপোতা, শিববাড়ি মোড়, পাওয়ার হাউজ মোড়, ৫ ও ৭ নম্বর ঘাট, জোড়াগেট, চৈতালি বাজার, সরকারি বিএল কলেজ, দৌলতপুর, নতুন রাস্তা, খুলনা বিশেষায়িত হাসপাতাল, বয়রা মোড় ও নিউমার্কেট এলাকায় যৌথভাবে মহড়া পরিচাল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ঊষার আলো-এসএ