UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

M A R KABIR
অক্টোবর ১০, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল নির্মূলের লক্ষ্যে খুলনা জেলা কারাগার-২ (মেট্রোপলিটন)-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা কারাগার-২ (মেট্রোপলিটন)-এর জেল সুপার মোঃ আবু সায়েম এবং ডেপুটি জেল সুপার মোঃ ফারুক হোসেন। এ সময় কারাগারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কারাগারের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

 

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।