UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইসলামী যুব আন্দোলনের নগর সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা

Mohon Chowdhury
নভেম্বর ৬, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ‘নগর সম্মেলন-২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিবের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান মেহমান ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম.এ. হাসিব গোলদার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হুসাইন বিন সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জেলা সভাপতি এস এম রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমীন গাজী, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি জি.এম. এমদাদুল হকসহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নতুন কমিটিতে মো. আব্দুর রশিদকে সভাপতি, মমিন ইসলাম নাসিবকে সহ-সভাপতি এবং মুফতি মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঊআ-মোচৌ