UsharAlo logo
, |

খুলনায় পরিবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

Mohon Chowdhury
অক্টোবর ১, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে খুলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। মাদক প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সবাইকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।