UsharAlo logo
, |

খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঊষার আলো ডেক্স
মে ৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী আশার প্রতীক হিসেবে কাজ করছে। জাতীয়তা, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে বৈষম্যহীন মানবসেবা একটি সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঊআ-রহ