আগামীর সম্ভাবনার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পনকে খুলনায় স্মরনীয় করতে বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন পেশাদার ও সাধারণ মানুষ অংশ নেন । শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এনটিভির পক্ষে ফুললে শুভচ্ছো গ্রহণ করেন মুহাম্মদ আবু তৈয়ব ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফসের ড. হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ খালেদ পিপিএম , পুলিশ সুপার মো: তাজুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো: আবু সাঈদ , জামায়াতে ইসলামী খুলনার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, এনসিপি নেতা আহমেদ রাহাতসহ ১১ দলীয় নেতৃবৃন্দ , বাংলাদশে ফ্রোজেন ফুড এসোসিয়েশনের খুলনার প্রেসিডেন্ট তরিকুল ইসলাম জহির, খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আতিয়ার পারভেজ , সাধারণ সম্পাদক হাসান আহমদে মোল্লা , বৃহত্তর খুলনা সমিতির সরদার আবু তাহের, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী , দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন, টিভি রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতা আনোয়ারুল ইসলাম কাজলসহ বিভিন্ন নেতৃবৃন্দ এনটিভির কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৪ পাউন্ডের কেক কাটা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় খুলনায় ছাত্রদলের দুই জনকে থানায় ঝুলিয়ে মারধর করার নিউজটি এনটিভি প্রথম প্রচার করেছিল।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেন, এনটিভি নিজস্ব স্বকীয়তা বজায় রেখে জনগণের কথা বলে। আশা করি আগামিতেও তারা জনগণের পাশে থাকবে।
জামায়াতে ইসলাম খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এনটিভির সাথে জড়িত সকলকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। তিনি এনটিভির প্রতি আহবান জানান, এনটিভি অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে।
এনসিপি নেতা আহমেদ রাহাত জুলাই বিপ্লবের সময় এনটিভির গৌরব উজ্জল ভূমিকার কথা স্মরন করে সকলকে শুভেচ্ছা জানান।
