UsharAlo logo
, |

খুলনায় ১১ বছরের শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পিটিআই মোড়ের পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নাফিছা (১১) আজ দুপুর ১টা ৩০ মিনিটে বিদ্যালয়ের টিফিনের সময় শ্রেণিকক্ষে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, টুটপাড়া এলাকার হালিমা (৩৫) নামে এক নারী শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীকে জোরপূর্বক বাইরে নেওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থী বাধা দিলে অভিযুক্ত নারী তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং নিচতলায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। এছাড়া শিক্ষার্থীর বাবাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নাফিছা জানান, “আমি চিৎকার করলে সে আমাকে হুমকি দেয় এবং বলে, ‘তোর বাবা কিভাবে জীবিত অবস্থায় খুলনায় থাকে, আমি দেখে নেব।’” এরপর অভিযুক্ত নারী স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা যথাযথ নিরাপত্তা ও আইনগত সহায়তার জন্য খুলনা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

ঊআ-বিএস