UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামী ২০ সেপ্টেম্বর খুলনা জেলার দিঘলিয়া, বাটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা এবং কয়রা উপজেলার ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১৩ দিন পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

তবে নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত পৃথক পৃথক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)