UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ঈদ ফিরতি দূরপাল্লার বাসের টিকিট ‘সোনার হরিণ’

koushikkln
এপ্রিল ৩০, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঈদ ফিরতি বাসের অগ্রিম টিকিট বিক্রি। বুধবার থেকে বাস কাউন্টারগুলোতে রয়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়। যাত্রীদের কাছে ৬ থেকে ৮ মের টিকিটের চাহিদা বেশি। দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। গতকাল নাগাদ অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে খুলনার রয়্যালের মোড়ে গিয়ে পরিবহন কাউন্টারের স্টাফদের সাথে কথা বলে জানা যায় অগ্রিম টিকি ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

 বিক্রি শুরুর আগেই শেষ : চাহিদা বেশী ৬-৮ মে 

হানিফ পরিবহনের রয়্যালের মোড় কাউন্টারের স্টাফ নুর ইসলাম জানান, গত ২৭ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ টিকিট বিক্রি হবে আগামী ১৪ মে পর্যন্ত। তবে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। চেয়ার কোচের টিকিট মূল্য রাখা হচ্ছে ৬৯১ টাকা। আগে এসি বাসের টিকিটের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। এখন রাখা হচ্ছে  এক হাজার ৬০০ টাকা। চট্টগ্রামগামী বাসের টিকিটের দাম ১১শত টাকার স্থানে ১২শত টাকা রাখা হচ্ছে। তবে তা সরকার বেধে দেয়া রেট অনুযায়ী রাখা হচ্ছে বলে তিনি দাবি করেন।

গ্রীন লাইন পরিবহনের খুলনার ম্যানেজার এম এ খায়ের বলেন, সপ্তাহ খানেক আগ থেকে ঈদ ফিরতি অগ্রীম বাসের টিকিট বিক্রি শুরু হয়। ইতোমধ্যে তা শেষ হয়েছে। ৬ থেকে ৮ মে পর্যন্ত টিকিটের চাপ বেশী।  এক হাজার টাকার টিকিটের দাম  রাখা হচ্ছে ১২শ’ টাকা।

ঈগল পরিবহনের খুলনা রয়্যালের মোড় কাউন্টারের স্টাফ আলমগীর হোসেন জানান, ২৯ এপ্রিল থেকে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার নাগাদ তা শেষ হবে। এ সময় চেয়ার কোচের টিকিটের মূল্য রাখা হচ্ছে ৭০০ টাকা, এসি ইকোনোমির টিকিটের দাম রাখা হচ্ছে এক হাজার টাকার পরিবর্তে ১২শ’ টাকা আর আরএম এসি টিকিট রাখা হচ্ছে ১৪শ’ টাকার জায়গায় ১৬শ’ টাকা। ৬ ও ৭ মে টিকিটের চাহিদা শীর্ষে। তবে ৮ মে তারিখের টিকিটের চাহিদা রয়েছে বলে তিনি জানান।

হানিফ বাস কাউন্টারে কথা হয় আবুল কাশেমের সঙ্গে তিনি বলেন, অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ার দু’ দিনের মধ্যেই ৬ থেকে ৭ মের সব টিকেট বিক্রি শেষ হয়ে গেছে। এতে করে তাদের কর্মস্থলে ফিরতে কস্ট হবে।