UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে  ৪ জনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ইদ্রিস আলী (৬৯), লবণচরা এলাকার আলেয়া (৫৫), বাগেরহাটের মোড়লগঞ্জের রতন কর্মকার (৫০) এবং ঝালকাঠির কাঠালিয়ার নূর হোসেন (৬০)।

(ঊষার আলো-আরএম)