UsharAlo logo
, |

খুলনায় পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

ঊষার আলো
অক্টোবর ২৬, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার কয়রা উপজেলায় পুকুরে ভেসে ওঠা মা, বাবা ও মেয়ের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বামিয়া গ্রামস্থ বাগালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পুকুর থেকে তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন, ওই গ্রামের হাবিবুল্লাহ গাজী (৪২), তার স্ত্রী বিউটি (৩৫) এবং ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে টুনি (১৩)।

জানা গেছে, আজ সকাল ৭টায় ওই পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে অবগত করেন স্থানীয়রা। নিহত হাবিবুল্লাহর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি অস্ত্রের আঘাতে মাথা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার হাত-পা বাধা অবস্থায় ছিল। তার মেয়ে টুনির কপালেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহত হাবিবুল্লাহ কৃষিকাজ  এবং রাজমিস্ত্রির জোগালের কাজ করতেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো শাহাদাৎ হোসেন জানান, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, কী কারণে এবং কারা এমন ঘটনা ঘটিয়েছে সেটি উদঘাটনের চেষ্টা চলছে।

(ঊষার আলো-আরএম)