UsharAlo logo
, |

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

koushikkln
মে ১৮, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের একমাত্র শিশু কন্যা আহত হয়েছে।

বুধবার (১৮মে) দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে  রান্না ঘরে খাবার খেতে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,  উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস(২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস(২৩) বুধবার বেলা আড়াইটার দিকে রান্না ঘরে খাবার খেতে যান। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুতায়িত ঘরের বেড়ায় স্পর্শ করলে ওই দম্পত্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে দেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যেয়ে আহত হয়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।