UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড! শনাক্ত ৭৬৩

ঊষার আলো
জুন ২০, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বেড়েই চলেছে খুলনা বিভাগে করোনায় মৃত্যুর মিছিল। পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্ত ও পরীক্ষার হার। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৭৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ১৯৪ জন।
আজ ২০ জুন রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, যশোরে ৪ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ২ জন, মাগুরায় ১ জন এবং নড়াইলে ১ জন মারা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৯৯২ জন।
এর আগে, ১৯ জুন শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-এম.এইচ)