UsharAlo logo
, |

খুলনায় রাজ হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসা থানায় দায়ের হওয়া রাজ খা হত‌্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  একই সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ (২৮ অ‌ক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচার ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত হলেন, র‌হিমনগর এলাকার মান্নান ওর‌ফে মুরাদ ম‌ল্লিকের পুত্র জাম‌সেদ ওর‌ফে জা‌বেদ মল্লিক। জা‌বেদ মল্লিককে ২০১ ধারায় আরও ৭ বছ‌র সশ্রম কারাদণ্ডাদেশ দি‌য়ে‌ছেন আদালত। রায় ঘোষণাকালে সে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামী জাবেদ। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসা‌মি মিজা‌নকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মিজানও আজ কাঠগড়ায় হাজির ছিলেন।

জানা গেছে, ২০১৭ সা‌লের ১ জুন সকা‌লে নন্দনপুর এলাকায় জ‌নৈক ইমাম হোসেন জোয়াদ্দা‌রের ই‌টের ভাটা আঠা‌রো বাকী নদীর প‌শ্চিম পাড়ে বস্তা বন্দী অবস্থায় ভিকটিম রাজ খার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় রূপসা থানায় মামলা দায়ের হয়। এরপর রা‌জের ব‌্যবহৃত মোবাইল ফোন ট্রা‌কিং ক‌রে আসামী মিজানকে আটক করে পুলিশ। এরপর অপর আসামী জা‌বেদ মল্লিককে গ্রেফতার করা হয়।

১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকান্ডের বিবরণী দিয়ে এতে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামী জাবেদ। মামলার তদন্ত কর্মকর্তা দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে সাক্ষ গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এনামুল হক।

(ঊষার আলো-আরএম)