UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে একাডেমিক (মহিলা শাখার) হস্তান্তর ও বৃক্ষ রোপণ কর্মসূচি

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে নতুন একাডেমিক (মহিলা শাখার) হস্তান্তর ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩ জুন ) দুপুর ১টার সময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদরাসার নতুন একাডেমিক ভবন (মহিলা শাখা) এর হস্তান্তর ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, মোঃ ওয়াহিদুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, আওয়ামী লীগনেতা মোঃ আলমগীর সরদার, ছাত্র নেতা আহানাফ অর্পন, মোঃ মিজানুর রহমান, সউদ আল ফয়সাল, নাইমুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)