UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আসছেন পরিবেশ উপমন্ত্রী

pial
জুলাই ২০, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ২০ জুলাই খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

উপমন্ত্রী ২৪ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন

(ঊষার আলো-এফএসপি)