UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পরিষদের প্রশাসককে দেলুটি ইউনিয়নবাসীর শুভেচ্ছা

koushikkln
এপ্রিল ৩০, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ পুনরায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহই করায় শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন পাইকগাছার দেলুটি ইউনিয়নবাসী।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ইউনিয়নবাসী শনিবার (৩০ এপ্রিল) সকালে খুলনাস্থ নিজস্ব অফিসে শেখ হারুনুর রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাত, মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুকৃতি মোহন সরকার, এ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, বীরেন্দ্র নাথ মল্লিক , দিলীপ মন্ডল, ইউপি সদস্য মেরী রানী সরদার, লক্ষ্মী রানী সরকার, সুকুমার কবিরাজ, রাম চন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ^াস, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায় ও রিংকু রায়।