UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পরিষদে অভিযান চালালো দুদক

koushikkln
এপ্রিল ২৫, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালান। অভিযানে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার রায় ও সহকারী পরিচালক মোঃ আল আমিন অংশ নেন। তাঁরা এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ ও দুয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আব্দুর ওযাদুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুর ওযাদুদ জানান, সোমবার একটি টিম জেলা পরিষদে অভিযান চালিয়েছেন। কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি। দুদক কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন ।

খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম দুপুরে অফিসে এসেছিল। তারা কিছু বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র নিয়ে গেছেন।

উল্লেখ্য, করোনাকালীন টেন্ডার ছাড়াই ৫০ লাখ টাকার হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার ও মাস্ক ক্রয়, টেন্ডার ছাড়া উন্নয়নমূলক কাজ করা ও পরিষদের তিনতলা কোয়ার্টার ১০ বছরের ইজারা নিয়ে অবৈধভাবে বিদেশি পাখি বাণিজ্যিকভাবে পালনসহ নানা অনিয়মের উঠেছে।